
হরিপুরে ৫০ বিজিবির অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক-২
নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
দিনাজপুর ব্যাটেলিয়ান (৫০ বিজিবি)’র বিশেষ অভিযানে টহলদল চালিয়েয় ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে বেতনা বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।বিজিবি জানায়, সীমান্ত পিলার ৩৬৩/২-এস থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর থানাধীন ঠাকিঠুকি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মোঃ সাদিকুল ইসলাম (২৮), পিতা-সমির আলী এবং মোঃ জাকির হোসেন (২২), পিতা-জাহাঙ্গীর আলম। তারা উভয়ে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার ভবোনন্দপুর গ্রামের বাসিন্দা।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।পরবর্তীতে আটক দুই আসামিকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনায়ক।





