৮ নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

৮ নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ডের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি:
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্দেশে বিশ্বনাথ উপজেলার ১ নং লামাকাজী ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একটি সড়কের চলমান উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ সড়কের চলমান নির্মাণকাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন। নির্ধারিত সময়ে সঠিক মান বজায় রেখে উন্নয়ন কাজ সম্পন্ন করার জন্য তারা তাগিদ দেন।
পরিদর্শনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিশ্বনাথ উপজেলা শাখা, ১ নং লামাকাজী ইউনিয়ন শাখা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





