
আসন্ন মহিষার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে মোঃ সেলিম হাওলাদার
মোঃ মাসুম তালুকদার
শরীয়তপুর প্রতিনিধিঃ আসন্ন মহিষার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিভিন্ন মহল সহ রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সেলিম হাওলাদার এর নাম। মোঃ সেলিম হাওলাদার শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের ঐতিহ্যবাহী হাওলাদার পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে দলীয় ও সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় রয়েছেন।
স্থানীয় সূত্রের দাবি, নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ করছেন। পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখে অংশগ্রহণ এবং অসহায় মানুষের পাশে দাঁডানোর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছেন।
পারিবারিক ঐতিহ্যের দিক থেকেও মোঃ সেলিম হাওলাদার এর পরিচিতি রয়েছে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাষ্য, তৃণমূল পর্যায়ে নিয়মিত সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সামাজিক সম্পৃক্ততার কারণে তাঁর অবস্থান দৃশ্যমান হয়েছে।
মোঃ সেলিম হাওলাদার বলেন, চেয়ারম্যান হিসেবে পারিবারিক ঐতিহ্য ও আদর্শ বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে জনগণের ভালোবাসা দোয় ও সমর্থন নিয়ে মহিষার ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। জনগণ দায়িত্ব নেওয়ার সুযোগ দিলে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন বলে জানান তিনি ।





