বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন; এলাকাবাসীর ক্ষোভ  র‌্যালি-পথসভা-দোয়ায় কুড়িগ্রামে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। ফরিদপুর নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ ‎ঠাকুরগাঁও হরিপুরে গ্রাম আদালতের মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী পলাতক দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম তোমাকে হারানো সেই গ্রীষ্ম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যানঃ
/ ৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটি ও লোকায়ন জাদুঘর
পরিদর্শন করলেন ইউজিসির চেয়ারম্যানঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ে অবস্থিত ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) ও লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

সোমবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব নারগুন এলাকায় ইকো ইউনিভার্সিটি ও আকচা ইউনিয়নে অবস্থিত লোকায়ন জাদুঘর পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্যবৃন্দ।

লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে পৌঁছালে ইউজিসি চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে স্বাগত জানান- লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান।

এ সময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ ও ইউজিসির সদস্যগণ- লোকায়ন জাদুঘরের তৃণমূল লোকজ গ্যালারি, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গ্যালারি, নদী গ্যালারি, মুক্তিযুদ্ধ গ্যালারি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গ্যালারি, লোকজ পুতুল ও খেলনা গ্যালারি, বাদ্যযন্ত্র গ্যালারি, বিজ্ঞান গ্যালারি ও বৃক্ষ গ্যালারি ঘুরে দেখেন। তারা এসব গ্যালারিতে সংরক্ষিত ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, গ্রামীণ জনজীবনের উপকরণ, ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র এবং প্রকৃতি ও জীববৈচিত্র্য নির্ভর সংগ্রহ সম্পর্কে আগ্রহের সঙ্গে অবহিত হন।

পরিদর্শন শেষে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরের বিভিন্ন উদ্যোগ ও সংগ্রহের প্রশংসা করেন। তিনি বলেন, একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে দেশের সমৃদ্ধ ঐতিহ্য ও শিকড়কে তুলে ধরার ক্ষেত্রে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অপরদিকে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) পরিদর্শন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ ও তার প্রতিনিধিদল।

এ সময় ইউজিসির চেয়াম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, ১১৬তম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসেবে ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (ইইউএসটি) সরকারি অনুমোদন পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়টি অবকাঠামো থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি দেখে মনে হচ্ছে- দীর্ঘমেয়াদি এই বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলে উচ্চশিক্ষা দানের প্রত্যয় নিয়ে পথযাত্রা শুরু করেছি। আমরা ইউজিসির পক্ষ থেকে আশা করছি এই বিশ্ববিদ্যালয়টি দেশের নাম উজ্জ্বল করবে।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইসরাফিল শাহীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর ড. মোঃ মেহেদী হাসান খান, প্রফেসর ড. মোঃ আসলাম হোসেন এবং প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights