বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন; এলাকাবাসীর ক্ষোভ  র‌্যালি-পথসভা-দোয়ায় কুড়িগ্রামে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। ফরিদপুর নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ ‎ঠাকুরগাঁও হরিপুরে গ্রাম আদালতের মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী পলাতক দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম তোমাকে হারানো সেই গ্রীষ্ম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও ৭ শতাধিক
/ ১৩ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ন

তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও ৭ শতাধিক

পিরোজপুর প্রতিনিধি:
মোঃ নূর উদ্দীন

বর্ষা এলেই হাতে গাছের চারা তুলে নেন সাইফুদ্দিন শাহিন গাজী। পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মানুষের বাড়ির আঙিনায় গিয়ে রোপণ করেন ফলজ ও বনজ গাছ। শুধু রোপণই নয়, স্থানীয় মানুষের মধ্যেও বিতরণ করেন চারা। ব্যক্তিগত উদ্যোগে এ কাজ করে আসছেন টানা তিন বছর ধরে। এ বছরও তাঁর উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৭ শতাধিক ফলজ ও বনজ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
‘বেশি বেশি ফলজ বৃক্ষ রোপণ করুন, পাখিদের খাবারের ব্যবস্থা করুন এবং শিশুদের পুষ্টির অভাব দূর করুন’Ñএই স্লোগান সামনে রেখে সম্প্রতি শংকরপাশা ইউনিয়নের বাদখালী, বাদুরা, বাইনখালী ও বাদখালী গ্রামের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে চারা রোপণ করা হয়। বিতরণ ও রোপণ করা চারার মধ্যে রয়েছে জলপাই, আমড়া, আম, কাঁঠাল, পেয়ারা, নিম, মাল্টাসহ ১৩ প্রজাতির ফলজ ও বনজ গাছ।
কর্মসূচির উদ্যোক্তা সাইফুদ্দিন শাহিন গাজী মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলজ গাছ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পাখিসহ বিভিন্ন প্রাণীর খাবারের জোগানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাইফুদ্দিন শাহিন গাজী বলেন, ‘তিন বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে প্রতি বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করে আসছি। শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। একটি গাছ বড় হলে তা মানুষের পাশাপাশি পাখি ও অন্যান্য প্রাণীরও উপকারে আসে।’
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রত্যেকেরই বেশি বেশি ফলজ ও বনজ গাছ লাগানো উচিত। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও খালি জায়গায় গাছ লাগানোর মাধ্যমে সবাই এ কাজে যুক্ত হতে পারেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এ সময় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কুসুমিয়া আক্তার, সংশ্লিষ্ট স্কুল কমিটির সহ-সভাপতি কাওসার আহমদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ,সংশ্লিষ্ট স্কুল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন।

পিরোজপুর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights