বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন; এলাকাবাসীর ক্ষোভ  র‌্যালি-পথসভা-দোয়ায় কুড়িগ্রামে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। ফরিদপুর নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ ‎ঠাকুরগাঁও হরিপুরে গ্রাম আদালতের মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী পলাতক দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম তোমাকে হারানো সেই গ্রীষ্ম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি
/ ১৬ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ পূর্বাহ্ন

রূপগঞ্জে বাগানের ৩০ টি আমগাছ কেটে ফেলার অভিযোগ / ৩ লাখ টাকার ক্ষতি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর পলখান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বাগানের তিন লক্ষ টাকা মূল্যের ৩০টি আম গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আম বাগানের মালিক জাইদুল আকন্দ বাদী হয়ে আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন (৫০),ইদ্রিস আলীর ছেলে বাবুল মিয়া (৪৫) সহ ১৬ জনকে নামীয় ও ৮/১০ জনকে অজ্ঞাত করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ।
পুলিশ জানায়, গত ৭সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ২০/২৫ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ওই আমবাগানে প্রবেশ করেন। এ সময় তারা বাগানে থাকা ৩০টি আমগাছ কেটে ফেলে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাঁধা দিতে গিয়ে দুর্বৃতদের হামলায় বাগান মালিকের ছোট ভাই রকমত উল্লাহ আকন্দ আহত হয়। এসময় রকমত উল্লাহর প্যান্টের পকেটে থাকা ১০ হাজার ৭৫০ টাকা নিয়ে যায়। একপর্যায়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় । পরে আহত রকমত উল্লাহকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এএইচ এম সালাউদ্দিন বলেন,এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights