বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তালায় ২০০ বছরের পুরাতন সড়কের নকশা পরিবর্তন; এলাকাবাসীর ক্ষোভ  র‌্যালি-পথসভা-দোয়ায় কুড়িগ্রামে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। ফরিদপুর নিউমার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জনতা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ ‎ঠাকুরগাঁও হরিপুরে গ্রাম আদালতের মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ নারী আটক, সহযোগী পলাতক দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্যই রাজনৈতিক কর্মীর পরিচয় বললেন শহিদুল ইসলাম রাজা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট গোলাম আজম তোমাকে হারানো সেই গ্রীষ্ম
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎ঠাকুরগাঁও হরিপুরে গ্রাম আদালতের মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
/ ৯ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ন

‎ঠাকুরগাঁও হরিপুরে গ্রাম আদালতের মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

নয়ন হোসেন
‎ঠাকুরগাঁও প্রতিনিধি

‎ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার হরিপুর সদর ইউনিয়নের কুছলাপুকুর( আদিবাসী পাড়াতে)গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মতবিনিময় ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী করা হয়।

‎বুধবার ০৯ সেপ্টেম্বর সন্ধ্যায় হরিপুর উপজেলার হরিপুর সদর ইউনিয়নের কুছলাপুকুর( আদিবাসী পাড়াতে) এ মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এলাকার জনগণকে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদশর্নীতে অংশগ্রহণ করার জন্য মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়।

‎বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাধারণ জনগণকে গ্রাম আদালতের কার্যকারিতা ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয় ও গ্রাম আদালতে বিরোধ কিভাবে সহজে ও স্বল্প খরচে নিষ্পত্তি হয় সেটি জানানো হয়। একইসাথে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারণা, এর বিচারিক ক্ষমতা, বিচারপ্রার্থীদের জন্য সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া, গ্রাম আদালতের ইতিবাচক প্রভাব এবং সফলতার চিত্র তুলে ধরা হয়।‎এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
‎৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান,
‎মো. মোবাশ্বের রাশেদী।

‎ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান সার্বিক বিষয়ে আলোচনা করেন। দর্শকদের মধ্যে গন্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।

মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনীতে স্থানীয় প্রায় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। ইউপি প্যানেল চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, স্থানীয়ভাবে যেসকল বিরোধ সৃষ্টি হয় তা আমরা গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করবো। সেই সাথে তিনি সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান।

দর্শনার্থীদের মধ্য থেকে কয়েকজন বলেন, ভিডিও প্রদর্শনী দেখে আমরা গ্রাম আদালতের মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানতে পেরেছি।এটি সরকারের একটি ভালো উদ্যোগ গ্রাম আদালত সঠিকভাবে পরিচালনা করার জন্য আমাদের সকলের সহযোগিতা মূখ্য ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি।

এখন থেকে আমরা বিচার সালিশ বাহিরে না করে গ্রাম আদালতের দ্বারস্থ হব।। প্রকল্পের সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights