বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ এনসিপি নেত্রী আটক
/ ২৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

নেত্রকোনায় ফ্যামিলি কার্ডের জন্য ঘুষ এনসিপি নেত্রী আটক

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি :

সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা শহরের কুড়পাড় এলাকা থেকে তাকে আটক করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।আটক সাদিয়া আক্তার নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি এনসিপির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়পাড় এলাকার কয়েকজন বাসিন্দাকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে সাদিয়া আক্তার প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায় করেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হলে তারা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, ফ্যামিলি কার্ড পাইয়ে দেয়ার নামে মোট পাঁচজনের কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে নেত্রকোণা জেলা এনসিপির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান জানান, তিনি ঘটনাটি সম্পর্কে পুরোপুরি অবগত নন। তবে কেউ ব্যক্তিগত অপরাধ করলে সংগঠন তার দায়ভার নেবে না উল্লেখ করে তিনি বলেন, “অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেয়া হবে।”

এ বিষয়ে নেত্রকোণা সদর সার্কেলের কর্মকর্তা সজল কুমার সরকার জানান, স্থানীয়দের মাধ্যমে ৫ জনের কাছ থেকে মোট ১৫ হাজার টাকা নেয়ার অভিযোগ পাওয়ার কথা তারা জেনেছেন। পুরো বিষয়টি বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights