শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র শক্তিশালী করা সম্ভব নয়: রিজভী নজরুল বর্ষে আসছে শাম্মী তুলতুলের ছোটদের নজরুল’ উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, কিট প্যারেড এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ঃ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় সোহেল আরমান চৌধুরী রোকন কে নরসিংদী সদর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার। পাঁচদোনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও মশা নিধনে ওষুধ স্প্রে, উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে নরসিংদী সদর সার্কেল অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর পৃথক ০২টি বিশেষ অভিযানে বোচাগঞ্জ সীমান্তে গাঁজা এবং বিরল সিমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক -৩
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ
/ ৮ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণের পরও খাতা দেখার অভিযোগ

আবু কাওসার মাখন
রাজশাহী ব্যুরো

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার গণিত ও ইংরেজি বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের পর আবারও সেসব খাতা পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত ২৭ জন শিক্ষককে বোর্ডে ডেকে নিয়ে খাতা দেখানো হয়েছে বলে বোর্ডের একাধিক সূত্র জানিয়েছে।

বোর্ড সূত্রের দাবি, এসএসসির ফল প্রকাশের পর শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। আবেদন করা খাতাগুলো কয়েক ধাপে শিক্ষকদের দিয়ে পরীক্ষা করা হয়। তবে ওই প্রক্রিয়া শেষ হওয়ার পরও ‘আশানুরূপ’ ফল না আসায় পুনর্নিরীক্ষণ করা খাতাগুলো আবারও পরীক্ষা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বোর্ডের কর্মকর্তাদের কয়েকজন বলছেন, একই খাতা দ্বিতীয় দফায় দেখার জন্য রাতে একসঙ্গে এত শিক্ষককে ডেকে কাজ করানোর ঘটনা নজিরবিহীন।

মঙ্গলবার রাত ১১টা দিকে বিষয়টি নিয়ে সাংবাদিকরা রাজশাহী শিক্ষা বোর্ডে গেলে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও ভেতরে অবস্থান করতে দেখা যায়। তবে সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় তাঁরা প্রধান ফটক থেকেই ফিরে আসেন।
পরে প্রধান ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন।
খাতা পুনর্নিরীক্ষণের কাজ শেষ হওয়ার পরও আবার কেন খাতা দেখা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আরা চৌধুরী বলেন, “খাতা দেখে ছেড়ে দিয়েছেন, কিন্তু আমাদের মনে হয়েছে আরও দেখা দরকার। ভালো করে দেখা দরকার। ইংরেজি আর অঙ্কের খাতা অনেক বেশি ফেল করেছে এবং অনেক খাতা। সেগুলো দেখতে একটু দেরি হয়েছে।”
রাতে শিক্ষকদের ডেকে কাজ করানোর বিষয়ে তিনি বলেন, “দিনে শিক্ষকেরা চাকরি করেন বিভিন্ন প্রতিষ্ঠানে। আমাদের মনে হয়েছে সুবিধামতো সময়ে সন্ধ্যার পরে তাঁদের দিয়ে কাজ করানো যেতে পারে। বুধবার মার্ক হস্তান্তর করতে হবে। সময় একেবারে নেই।”

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে পাস করে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। পাসের হার ছিল ৬৩ দশমিক ৬৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন। ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ এবং ছাত্রদের ৫৭ দশমিক ৩৩ শতাংশ।
ফল প্রকাশের পর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১৭ আগস্ট পর্যন্ত রাজশাহী শিক্ষা বোর্ডে ৯৮ হাজার ৭১০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ইংরেজি ও গণিত বিষয়ে আবেদন ছিল সবচেয়ে বেশি।

বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণের ফল বৃহস্পতিবার প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তবে পুনর্নিরীক্ষণের নির্ধারিত প্রক্রিয়া শেষ হওয়ার পর একই খাতা আবার পরীক্ষা করার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছে, এর লিখিত কোনো নির্দেশনা রয়েছে কি না এবং পুনরায় খাতা দেখার ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করা হয়েছে—এসব বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights