
র্যালি-পথসভা-দোয়ায় কুড়িগ্রামে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা | ৯ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য র্যালি, পথসভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা কুড়িগ্রাম ঈদগাহ মাঠসংলগ্ন বিএনপি কার্যালয়ে জড়ো হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কলেজ মোড় চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা। এ সময় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক পৌর মেয়র আবু বক্কর।
কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি কায়কোবাদ, অধ্যাপক নাজমুন নাহার বিউটি, লাভলী খন্দকার, পৌর মহিলা দলের সভাপতি সিদ্দিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা মহিলা দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।





