শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত; শীর্ষ পদের প্রত্যাশীদের নিয়ে গুঞ্জন নেত্রকোনার বারহাট্টা ৪ নং আসমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পলাশ শেখ শিবপুরে উত্তরপাড়া ইসলামিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন ক্লাব উদ্বোধন। রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ মান্দায় সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন! পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ীতে লংমার্চের পথসভাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা
/ ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে লংমার্চের পথসভাস্থল পরিদর্শনে জামায়াত নেতারা

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

আগামী ১৯ সেপ্টেম্বর ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চকে ঘিরে গাইবান্ধার পলাশবাড়ীতে আয়োজিত পথসভাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পলাশবাড়ী পৌরসভার চৌমাথা মোড়ে নির্ধারিত পথসভাস্থল পরিদর্শন করেন তারা। এ সময় নেতৃবৃন্দ সভাস্থলের সার্বিক পরিবেশ, সম্ভাব্য জনসমাগম ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমীর ও সংসদ সদস্য আব্দুল করিম, জেলা (ভারপ্রাপ্ত) সেক্রেটারি সৈয়দ …, সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, জেলা নায়েবে আমীর ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি ফাহিম মন্ডল, জেলা সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর আবু বক্কর সিদ্দিক এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পৌর মেয়র প্রার্থী খায়রুল ইসলাম চানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ লংমার্চকে কেন্দ্র করে পথসভা সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখার বিষয়েও মতবিনিময় করা হয়।

নেতৃবৃন্দ জানান, নির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পথসভা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।পরিদর্শনকালে স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights