
ব্যবসায়ী থেকে জননেতা: বাঁশখালীর মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে মজিবুর রহমান সিআইপি
নজরুল ইসলাম সিকদার বাঁশখালী উপজেলা প্রতিনিদি
বাঁশখালীর প্রতিটি মানুষের মুখে আজ একটিই নাম—আলহাজ্ব মজিবুর রহমান সিআইপি। একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি যেমন সুপ্রতিষ্ঠিত, তেমনি বাঁশখালীর গণমানুষের প্রতি তাঁর দীর্ঘদিনের ভালোবাসা ও জনকল্যাণমূলক কাজের জন্য তিনি সবার হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
বাঁশখালীর মানুষের করে জনপ্রিয়তার শীর্ষে সাবেক এমপি আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।
চট্টগ্রামের বাঁশখালীর লক্ষ লক্ষ মানুষ আজ তাঁকে বৃহত্তর পরিসরে জনসেবায় দেখতে চায়। তাঁদের বিশ্বাস, মজিবুর রহমান সিআইপি’র দূরদর্শী নেতৃত্ব এবং অভিজ্ঞতা বাঁশখালীর সামগ্রিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা এবং অসহায় মানুষের কল্যাণে তাঁর অবদান অতুলনীয়। বাঁশখালীর সাধারণ মানুষের ভাষায়, “মজিবুর রহমান সিআইপি শুধুমাত্র একজন ব্যবসায়ী নন, তিনি আমাদের অভিভাবক। আমরা চাই তিনি আমাদের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হোন।”
তাঁর সুযোগ্য নেতৃত্বে বাঁশখালী হয়ে উঠুক একটি আধুনিক, উন্নত এবং সমৃদ্ধ এলাকা। আমরা সবাই মিলে বাঁশখালীর উন্নয়নে তাঁর সাথে আছি।
আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে।
বাঁশখালীর জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।





