শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা । হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানঃ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী হয়ে কাজ করছে –ভিসি ড. জহিরুল হক হাজার হাজার মানুষ পাচ্ছে না সেবা অথচ লক্ষ লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ লুকিয়ে পড়ে ফেলল বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান মোল্লাহাটে টিনের চাল খুলে ঘরে চুরি, হত্যাচেষ্টার অভিযোগ গৃহকর্তার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট
/ ১৩ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৩ পূর্বাহ্ন

গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া গ্রামে সৌদি প্রবাসী লিটন মন্ডলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির বারান্দার গ্রিল কেটে ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে প্রবাসীর স্ত্রী তহমিনা বেগমকে হাত-পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য, ডাকাতদলের সদস্যরা প্রথমে বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের দরজা ভেঙে প্রবাসী লিটন মন্ডলের স্ত্রী তহমিনা বেগমকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। একপর্যায়ে তার কাছ থেকে আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার বের করতে থাকে ডাকাতরা।
তহমিনা বেগম জানান, ঘটনার আগের দিন সংসারের প্রয়োজনীয় কাজে তিনি গোবিন্দগঞ্জের একটি ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি টাকা উত্তোলন করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানার পরই পরিকল্পিতভাবে ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
ডাকাতরা লুটপাট চালানোর সময় তহমিনা বেগম চিৎকার শুরু করলে পাশের কক্ষে থাকা তার শাশুড়ি আয়শা বেওয়া ঘুম থেকে জেগে ওঠেন। তিনি ডাকাতদের দেখতে পান। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলেও ডাকাতরা দ্রুত প্রাচীর টপকে পালিয়ে যায়।
পরিবারের দাবি, ডাকাতরা বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় পরিবারটির মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
তহমিনা বেগমের অভিযোগ, ডাকাতদলের সদস্যরা বহিরাগত নয়; স্থানীয় দুর্বৃত্তদের একটি সংঘবদ্ধ দল এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে একটি এজাহার করা হয়েছে বলে জানা গেছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল টিমের উপস্থিতি বাড়ানো, গুরুত্বপূর্ণ সড়ক ও বসতিপূর্ণ এলাকায় রাত্রীকালীন নজরদারি জোরদার এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারে দ্রুত অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights