
সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
”সময়ের কাজ সময়ে করি,সাতাঁর শিখে জীবন গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় তাহিয়া একাডেমি অনন্তপুর,ফতেপুর,বিশ^ম্ভরপুর সুনামগঞ্জের আয়োজনে সুনামগঞ্জ পৌরসভার সরকারী পুকুরে এই সাতাঁর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণের উদ্বোধন করেন তাহিয়া একাডেমি অনন্তপুর,ফতেপুর,বিশ^ম্ভরপুর সুনামগঞ্জের উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,সুনামগঞ্জ জেলা সাংবাকি ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,বিশ^ম্ভরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ও প্রশিক্ষক মোঃ আলী হায়দার,প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও উদ্যোক্তা সাংবাদিক শফিউল আলম,হযরত শাহজালাল নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আমীরুল ইসলাম,অভিভাবক রিংকু চৌধুরী,ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন ও হুসেন আলী প্রমুখ। এই সাতাঁর প্রশিক্ষণে শতাধিক শিশুরা অংশগ্রহন করেন।
নেতৃবৃন্দরা বলেন,পানিতে ডুবে শিশু মুত্যু প্রতিরোধে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাতাঁর শুধু বিনোদন বা শারীরিক বিয়াম নয়,এটা জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তাই প্রত্যেক শিশুকে তাদের অভিভাবকরা সাতাঁর শিখানোর উদ্যোগ গ্রহন করা উচিত। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১১.০৯.২৬





