শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা । হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানঃ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী হয়ে কাজ করছে –ভিসি ড. জহিরুল হক হাজার হাজার মানুষ পাচ্ছে না সেবা অথচ লক্ষ লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ লুকিয়ে পড়ে ফেলল বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান মোল্লাহাটে টিনের চাল খুলে ঘরে চুরি, হত্যাচেষ্টার অভিযোগ গৃহকর্তার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী হয়ে কাজ করছে –ভিসি ড. জহিরুল হক
/ ২৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন

‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী হয়ে কাজ করছে –ভিসি ড. জহিরুল হক

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, সাহিত্য হলো সমাজের দর্পণ। আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেই। ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ গত পাঁচ বছর ধরে সিলেটের সাহিত্য অঙ্গনকে মুখরিত করে রেখে সুন্দর ও প্রগতিশীল সমাজ গঠনে ভূমিকা রেখে যাচ্ছে। গুণীজন ও তরুণদের এই মেলবন্ধনতা সত্যিই প্রশংসনীয়। হৃদবন্ধন সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী হয়ে কাজ করছে। আশা করি নতুন কমিটির হাত ধরে এই সংগঠন সামনের দিনগুলোতে তরুণ লেখক ও কবিদের আরও বড় প্ল্যাটফর্ম তৈরিতে ভূমিকা রাখবে এবং আমাদের সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে।
হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর নগরীর নাইওরপুলস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক, বিশিষ্ট কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সাহিত্য ও সমাজের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন লেখক ও গল্পকার জামান মাহবুব, লেখক ও সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, কবি পুলিন রায়, কবি ও লেখক অমিতা বর্দ্ধন এবং লেখক ও সাংবাদিক ফারুক আহমদ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর সভাপতি হিমাংশু রায় হিমেল। অনুষ্ঠানমালা যৌথভাবে সঞ্চালনা করেন ‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’-এর সহ-সভাপতি সন্তোষ রঞ্জন পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সন্দীপন শুভ। ‘হৃদবন্ধন’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হয় “হৃৎকথন” নামে স্মারক গ্রন্থ।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বারিন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক রুনা তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক জয়ন্ত দাস, সাহিত্য সম্পাদক লাভলী পুরকায়স্থ, প্রচার সম্পাদক মাহিন উদ্দিন জয়, কোষাধ্যক্ষ জসিম উদ্দন, সহ-কোষাধ্যক্ষ সাধন শর্মা, সদস্য মিহির মোহন, প্রশান্ত লিটন, অভিনয় সরকার, শ্যামল কপালী, বিকাশ আচার্য্য, হেমা দেবী, প্রমি দেবী, পপি ভৌমিক, আল আমিন সুমন আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে আয়োজনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পর্বে গান, ছড়া,নৃত্য, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন সাহিত্যপ্রেমীরা। সিলেটের কবি, লেখক ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights