শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গরিব-দুঃখী মানুষের পাশে পলাশবাড়ীর বিএনপি নেতা রাজা
/ ৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ন

গরিব-দুঃখী মানুষের পাশে পলাশবাড়ীর বিএনপি নেতা রাজা
গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের কাছে আস্থার জায়গা তৈরি করেছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জেলা বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও প্রবীণ নেতা মোঃ রাজা। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার পাশাপাশি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায়ও তাকে এগিয়ে আসতে দেখা যায়।
সম্প্রতি পলাশবাড়ীর একটি ফুটপাতে অসহায় অবস্থায় পড়ে থাকা এক মানসিক ভারসাম্যহীন নারীকে আর্থিক সহায়তা করেন মোঃ রাজা। তার এ মানবিক উদ্যোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, মোঃ রাজা দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। রাজনৈতিক অঙ্গনেও তার আচরণে রয়েছে সহনশীলতার ছাপ। তিনি প্রতিপক্ষ বা ভিন্নমতের কাউকে ছোট করে দেখার পরিবর্তে পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশের পক্ষে মত দিয়ে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ইতিবাচক বক্তব্য, নীতিবাক্য ও সমাজসচেতনতামূলক বার্তা তুলে ধরতেও দেখা যায় তাকে।
দলীয় রাজনীতিতে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের ওপরও গুরুত্ব দেন মোঃ রাজা। তার মতে, রাজনৈতিক দলের প্রাণশক্তি মাঠপর্যায়ের নেতাকর্মীরা। তাই পদ-পদবি কিংবা ব্যক্তিগত পরিচয়ের চেয়ে তৃণমূলের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।
দলের নেতাকর্মীদের অনেকের মতে, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও দলের সঙ্গে থাকা এবং কর্মীদের খোঁজখবর নেওয়ার কারণে মোঃ রাজা একজন প্রবীণ ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
রাজনীতি ও মানবিকতার সমন্বয়ে মানুষের পাশে থাকার এমন উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights