রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কটিয়াদীতে শারীরিক শিক্ষা শিক্ষক পরিষদের ২১ সদস্যের কমিটি গঠন সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
/ ৭ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ন

‎বেলকুচিতে মেসার্স মমিন চূলাঘর এন্ড ক্রোকারিজ গ্যাস হাউসে নতুন সংযোজন আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট সকল পণ্য-

‎রিপোর্টার মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জের বেলকুচিতে মেসার্স মমিন চূলাঘর এন্ড ক্রোকারিজ গ্যাস হাউস-এর ব্যবসায়িক কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট সকল পণ্য যুক্ত হয়েছে।

‎বেলকুচির মুকুন্দগাতী শেরনগর বাজার (আমতলা) এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এখন থেকে ক্রেতারা প্যাকেজ গ্যাস সহ গ্যাসের চুলা ও ক্রোকারিজ সামগ্রীর পাশাপাশি আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট বিভিন্ন পণ্যও ক্রয় করতে পারবেন।

‎এ উপলক্ষে শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ,কুরআনুল কারীম তেলাওয়াত এবং তরজমা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কোরানুল কারিম তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করেন হাফেজ অধ্যয়নরত মোঃ জিহাদ আহমেদ ।

‎অনুষ্ঠানে ব্যবসা-বাণিজ্যে সততা, ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আলোচনা করা হয়। পরিশেষে আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট সকল পণ্য নতুনভাবে যুক্ত হওয়ায় উপস্থিত অতিথি, ব্যবসায়ী ও ক্রেতা-সাধারণ সন্তোষ প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোঃ আরিফুল ইসলাম সোহেল, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেলকুচি উপজেলা।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী মোঃ আলতাফ হোসেন, সাবেক আহবায়ক বেলকুচি পৌর বিএনপি ।
‎এ সময় আরো উপস্থিত ছিলেন, হাফেজ আব্দুর রহমান , মাওলানা মোহাম্মদ তানভীর ইমাম বেলকুচি মুকুন্দগাতি বাজারের অধিকাংশ ব্যবসায়ী পাইকারি এবং খুচরা পণ্য বিক্রেতা , এলাকার গণ্যমান্য মুরুব্বী ,রাজনীতিবিদ ব্যক্তি এবং ,আকিজ গ্রুপের হোম এমপ্লয়মেন্ট এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রাফিউর রহমান,রিজনাল সেলস ম্যানেজার ঢাকা দক্ষিণ ‌এবং মেসার্স মমিন চূলাঘর এন্ড ক্রোকারিজ গ্যাস হাউস এবং আকিজ হোম এম্প্লয়মেন্ট এর ডিলার আলহাজ্ব মোঃ আব্দুল মমিন এ সময়ে তাহারা পাইকার এবং খুচরা বিক্রেতা এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেন ,এখন থেকে বেলকুচিতে আপনারা পাইকারি এবং খুচরা বাজারে আকিজ গ্রুপের সকল হোমএপ্লাইমেন্ট সামগ্রী পাবেন, আমরা আপনাদের নিকট থেকে ব্যবসায়ী ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা প্রত্যাশা করছি ।

‎এ সময় স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা-সাধারণ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ আঃ মমিন বলেন, “ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করেই আকিজ গ্রুপের হোম ইমপ্লয়মেন্ট এর সকল পণ্য আমাদের প্রতিষ্ঠানে নতুনভাবে যুক্ত করা হয়েছে। এখন থেকে ক্রেতারা আরও সহজে প্রয়োজনীয় বিভিন্ন পণ্য এক জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। ভবিষ্যতেও ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”

‎আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সফলতা, ব্যবসায়িক সমৃদ্ধি, ক্রেতা-সাধারণের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

‎নতুন এই সংযোজনের ফলে মেসার্স মমিন চূলাঘর এন্ড ক্রোকারিজ গ্যাস হাউসের পণ্যসেবা আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি স্থানীয় ক্রেতাদের কেনাকাটায় সুবিধা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights