বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

বাউফলে ৫০০ (পাঁচ শত)পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে পুলিশ।
মোঃ মহসীন হাওলাদার
জেলা প্রতিনিধি
পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফলে শনিবার (১২সেপ্টেম্বর)বিকেল সাড়ে তিন টার দিকে উপজেলা নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় একটি মাছের ঘেরের পাড়ে থাকা টিনের টং ঘরে তল্লাশী চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনা স্হল থেকে মোঃ ইমতিয়াজ হোসেন (৪৫) মোঃ সুমন আকন (৩০) ও মোঃ মোশারেফ মৃধা (৪৩) কে গ্রেফতার করা হয়।
বাউফল থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম জানায় আটক কৃত দের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page





