রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠক ডেকেছে বিজিবি
/ ৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ন

বিএসএফের গুলিতে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠক ডেকেছে বিজিবি

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমায় বিএসএফের গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আসাদুল হক ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল ওয়াজেদের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ১২ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে একটি বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি চালায়।
এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে ভারতের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজিবির প্রাথমিক তথ্যমতে, নিহত আসাদুল হক একজন চিহ্নিত মাদক চোরাকারবারি এবং অবৈধ মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক ও মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

ঘটনার পর দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ বিষয়ে ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে। ঘটনার বিস্তারিত জানতে ও বিষয়টি নিয়ে আলোচনা করতে আগামী ১৩ সেপ্টেম্বর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights