মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলে সোনালী লাইফের ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর
/ ৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ন

নড়াইলে সোনালী লাইফের ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি

নড়াইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে প্রয়াত গ্রাহক মো. রজিবুল ইসলামের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাজারখালী বাজারে নড়াইল মেট্রোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অনুপম দাস এবং চুয়াডাঙ্গা মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জীবনের অনিশ্চয়তা ও ঝুঁকি মোকাবিলায় বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেকেরই সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী বীমার সঙ্গে যুক্ত হওয়া উচিত। তাঁরা আরও বলেন, কোনো গ্রাহকের মৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রাপ্য দাবি যথাযথভাবে পরিশোধ করা বীমা প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বক্তারা বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

আলোচনা শেষে প্রয়াত গ্রাহক মো. রজিবুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের হাতে ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

নড়াইল মেট্রোর সিনিয়র ইউনিট ম্যানেজার আল আমিন খালাসীর সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights