মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হাদীস মুখস্তকরণসহ দ্বীনি জ্ঞানার্জনের প্রতিযোগিতা মীলাদুন্নবী (সা.) উদযাপনের উত্তম উদাহরণ–মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী
/ ৩৫ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০ পূর্বাহ্ন

হাদীস মুখস্তকরণসহ দ্বীনি জ্ঞানার্জনের প্রতিযোগিতা মীলাদুন্নবী (সা.) উদযাপনের উত্তম উদাহরণ–মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেন, ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দ্বীনি জ্ঞান চর্চার যে সুযোগ তৈরি হয় তার একটি নমুনা হচ্ছে অনেকেই মীলাদুন্নবীর মাহিনায় হাদীস মুখস্থ করার উদ্যোগ গ্রহণ করছেন এবং হাদীস মুখস্থকারীদের পুরস্কৃতও করছেন। এরকম উদ্যোগের ফলে যারা পুরস্কৃত হচ্ছেন শুধু তারা নন বরং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থীরাও অনেক হাদীস মুখস্থ করছেন। আল্লাহর শুকরিয়া যে, ঈদে মীলাদুন্নবী (সা.)-কে কেন্দ্র করেই রাসূল (সা.) এর হাদীসের প্রচার ও প্রসারের এরকম একটি সুযোগ তৈরী হয়েছে। এজন্য আমরা যদি মীলাদুন্নবী (সা.)-কে এরকম নানাবিধ নেকীর কাজের মাধ্যমে উদযাপন করি, আমাদের সমাজ এর দ্বারা উপকৃত হবে এবং দ্বীনি কাজে এটি বড় সহায়ক ভূমিকা পালন করবে। সারা বিশ্বব্যাপী এভাবেই মীলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে।

তিনি আরো বলেন, আল্লাহর হাবীবের শানের বর্ণনা পবিত্র কুরআনে যত বর্ণিত হয়েছে আমরা তা আলোচনা করে শেষ করতে পারব না। যেমন পূর্ববর্তী আসমানী কিতাবে আল্লাহর রাসূলের যে আলোচনা রয়েছে এই কথাটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন কুরআনে কারীমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। তাছাড়া হাদীসের মাধ্যমে যেসকল আহলে কিতাব পন্ডিতগণ ইসলাম গ্রহণ করেছিলেন তাদের বক্তব্যে আমরা জানতে পারি যে, আল্লাহ তাআলা পূর্ববর্তী কিতাবসমূহে রাসূল (সা.) এর বিভিন্ন বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। যা বহু হাদীসে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তাঁর হাবীবকে অসংখ্য বৈশিষ্ট্যসহ প্রেরণ করেছেন; যেসব বৈশিষ্ট্যের আলোচনা মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মাহফিলগুলোতে হওয়া প্রয়োজন যাতে আমরা রাসূল (সা.) এর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি।

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসা শাখা ও মাদরাসা ছাত্র সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মুবারক র‍্যালি’ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, রবিবার, মাদরাসা কনফারেন্স হলে সকাল ১১ ঘটিকা থেকে যুহরের পূর্ব পর্যন্ত এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যুহর মাদরাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে রাখালগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মাদরাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।

রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শেহাব উদ্দিন আলীপুরীর সভাপতিত্বে ও মাদরাসার আরবী প্রভাষক মাওলানা শিহাবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল, রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights