মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নাগাইশের পীর মাওলানা মোশতাক ফয়েজীকে ফুল দিয়ে বরণ সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ। দলমত নির্বিশেষে সম্মিলিত অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি কুড়িগ্রামে। স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী বেনাপোলে স্কুল থেকে ফেরার পথে প্লে শ্রেণীর শিক্ষার্থীকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় আহত, চালক আটক কলকাতার রাজপথে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিল, নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব আমদিয়া ইউনিয়নে দিন যত যাচ্ছে, ততই আলোচনায় ইএম মেহেদী হাসান। চেয়ারম্যান পদে তাঁকে দেখতে চান বলে মত প্রকাশ করছেন সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের অনেকে।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
/ ৩০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩ পূর্বাহ্ন

নেত্রকোনার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাস ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ খান (২৪) নামে এক যুবক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন ছাত্রীনিবাস ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ খান মদন পৌরসভার ৫ নং ওয়ার্ডের মদন কান্দাপাড়া গ্রামের আশিক খান কফির ছেলে। তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মা পপি আক্তার মদন পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মারুফের বাবা আশিক খান কফির বিদ্যালয়ের নতুন নির্মাণাধীন ছাত্রীনিবাস ভবনের সাব-ঠিকাদার হিসেবে কাজ করছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তাঁর ছেলে মারুফ নিয়মিত বাবার সঙ্গে কাজের দেখাশোনা করতেন।

মঙ্গলবার সকালে বাবার সঙ্গে বিদ্যালয়ে কাজ দেখতে যান মারুফ। এ সময় নির্মাণাধীন ভবনের গ্রীলের সঙ্গে একটি বৈদ্যুতিক তার ঝুলতে দেখা যায়। ওই তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মারুফ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁর বাবা দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করেন। তবে ততক্ষণে মারুফ মেঝেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহতের বাবা আশিক খান কফির বলেন,“আমি ক্যান্সারে আক্রান্ত। তাই আমার ছেলেই আমাকে নিয়ে কাজের দেখাশোনা করত। আজও বাবা-ছেলে একসঙ্গে বিদ্যালয়ে কাজ দেখতে গিয়েছিলাম। গ্রীলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আমি লাইন বন্ধ করি। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি।
আক্ষেপ করে তিনি বলেন,“মারুফই ছিল আমার একমাত্র ভরসা। তাকে সিঙ্গাপুরে কাজে পাঠানোর জন্য টাকাও দেওয়া হয়েছিল। কিন্তু আমার ছেলে আর বিদেশে যেতে পারল না। আমি নিজেও অসুস্থ। এখন আমার সংসার কীভাবে চলবে,জানি না।
মদন থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন করিম বলেন,“খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মদন থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights