মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আলকরা ইউনিয়ন সম্প্রতি ফুটবল টুর্নামেন্টে কোয়াটার ফাইনাল শুরু। আইজিপির উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর রংপুর রেঞ্জ ফাইনাল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনঃ চৌদ্দগ্রামে জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তারা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নাগাইশের পীর মাওলানা মোশতাক ফয়েজীকে ফুল দিয়ে বরণ সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ। দলমত নির্বিশেষে সম্মিলিত অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি কুড়িগ্রামে।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দলমত নির্বিশেষে সম্মিলিত অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি কুড়িগ্রামে।
/ ৪ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

দলমত নির্বিশেষে সম্মিলিত অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি কুড়িগ্রামে।

মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
০৩.১১.২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুড়িগ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে পালনে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন সভায় উপস্থিত বক্তারা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের ইতিহাসের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। কুড়িগ্রামে দিবসটি শান্তিপূর্ণ ও বর্ণাঢ্যভাবে পালনের জন্য প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনসহ সকলের সহযোগিতা প্রয়োজন। দলমত নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে হবে।
সভায় দিবসের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তুতির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা এবং অতিরিক্ত পুলিশ সুপার আনিচ উদ্দীন।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রেসক্লাবের সভাপতি সফি খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল, জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইয়েদ আহমেদ বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা এবং এবি পার্টির জেলা আহ্বায়ক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি দিবসটির কর্মসূচি যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সর্বজনীন অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে দিবসটি সফল করতে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights