মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কক্সবাজার সরকারি কলেজ ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন ডিসি জাহিদের আশ্বাসে সীতাকুণ্ডে ছয় ঘণ্টার অবরোধ প্রত্যাহার। ভেড়ামারা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত নাগাইশের পীর মাওলানা মোশতাক ফয়েজীকে ফুল দিয়ে বরণ সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক প্রকাশিত সংবাদের প্রতিবাদ। দলমত নির্বিশেষে সম্মিলিত অংশগ্রহণে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি কুড়িগ্রামে। স্বামী হত্যার পর অনিশ্চয়তায় দুই সন্তান, পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার; ল্যাবএইডে চাকরি পেলেন সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রী বেনাপোলে স্কুল থেকে ফেরার পথে প্লে শ্রেণীর শিক্ষার্থীকে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় আহত, চালক আটক কলকাতার রাজপথে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ মহামিছিল, নেতৃত্বে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গুলশানে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ভাঙ্গায় গুলি ছোড়ার মামলার আসামি
/ ২৮ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ন

গুলশানে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ভাঙ্গায় গুলি ছোড়ার মামলার আসামি
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলি ছোড়ার অভিযোগে দায়ের করা মামলার আসামি হামিদুল গাজীকে (৩৫) ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১০ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে একটি প্রাইভেটকার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িতে থাকা এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।
র‍্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গুলশান এলাকায় হামিদুল গাজীর অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। পরে একটি প্রাইভেটকারে থাকা অবস্থায় তাকে ও ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হামিদুল গাজী মুন্সীগঞ্জের লৌহজং থানার মৌছামান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে।
মামলার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে একটি প্রাইভেটকার থেকে পিস্তল দিয়ে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা করা হয়। ওই মামলায় হামিদুল গাজীকে আসামি করা হয়।
র‍্যাব সূত্র জানায়, মামলার আসামি হামিদুল গাজীর অবস্থান শনাক্ত হওয়ার পর র‍্যাব-১০ ও র‍্যাব-১-এর যৌথ দল গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা এক নারীও গ্রেপ্তার হন।
ভাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হামিদুল গাজীকে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights