মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ। ঐতিহাসিক ৭ নভেম্বরের জনসভা সফল করতে দক্ষিণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ হাসপাতালে ‘ভাইরাল তাজু’র সঙ্গে কী ঘটেছিল? নার্সের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। বেনাপোলে প্রতারণা মামলার তালিকাভুক্ত দুই আসামি কে গ্রেপ্তার ফরিদপুরে জননী ট্রাভেলসের বাস খাদে, আহত অন্তত ২০ চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের মজলিশে শুরা বৈঠক অনুষ্ঠিত। দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি মার্কেটিং বিভাগে রিটেইল প্র‍্যাক্টিসের উপর সেমিনার অনুষ্ঠিত
/ ৮১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

জবি মার্কেটিং বিভাগে রিটেইল প্র‍্যাক্টিসের উপর সেমিনার অনুষ্ঠিত

ইমতিয়াজ, ​জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ১৭তম ব্যাচের ‘রিটেইল ম্যানেজমেন্ট’ কোর্সের অংশ হিসেবে ‘কনটেম্পোরারি রিটেইল প্র্যাকটিস অ্যান্ড ফিউচার প্রসপেক্টস অব রিটেইলিং ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে আয়োজিত এই সেমিনারটি সমন্বয় করেন অধ্যাপক ড. মামুদুল হাসান ফৈজী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট কোম্পানি লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক মীর আবদুল হাফিজ।

​সেমিনারে বাংলাদেশের সমসাময়িক খুচরা ব্যবসা (রিটেইল খাত), প্রাতিষ্ঠানিক রিটেইল পরিচালনা, আউটলেট ব্যবস্থাপনা এবং এই খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মীর আবদুল হাফিজ তাঁর পেশাগত অভিজ্ঞতার আলোকে আধুনিক রিটেইল পরিচালনা এবং পরিবর্তনশীল বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরেন।

​শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্পক্ষেত্রের অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। মূল বক্তব্যের পর শিক্ষার্থীরা মুক্ত আলোচনায় অংশ নেন এবং দেশের রিটেইল খাতের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন।

​অনুষ্ঠানে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights