মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজারে আওয়ামী লীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবুর এপিএস গ্রেপ্তার বরুড়া অটোরিকশা ভাড়ার বিরোধে চালককে হত্যার অভিযোগ তালামীযে ইসলামিয়া দোয়ারাবাজার পশ্চিম উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। জমি বিক্রয় বিজ্ঞপ্তি নীলফামারী শহরের উকিলের মোড় সংলগ্ন বাণিজ্যিক জমি বিক্রয় হবে নাগরপুরে গয়হাটা ইউপি নির্বাচনে জাকির তালুকদারের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত কোটালীপাড়ায় ছোট ভাইয়ের বৌয়ের মিথ্যা মামলায় ভাসুরের জীবন অতিষ্ঠ। ঐতিহাসিক ৭ নভেম্বরের জনসভা সফল করতে দক্ষিণ গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালন বরুড়া পয়ালগাছা ইউ পি সচিবের বিরুদ্ধে ডিজিটাল সেবার নামে জন ভোগান্তির অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতি শাহ আলমের মৃত্যু, প্রতিমন্ত্রী টুকুর শোক
/ ৭৩ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে জেলা তাঁতীদল সভাপতি শাহ আলমের মৃত্যু, প্রতিমন্ত্রী টুকুর শোক

রামকৃষ্ণ সাহা রামা
টাঙ্গাইল জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শাহ আলম (৭০) আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাহ আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এক শোকবার্তায় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শাহ আলম বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। তিনি দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা বিএনপির যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শাহ আলম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী টুকু মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দান করেন। একই সঙ্গে তিনি শাহ আলমের পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সম্প্রতি আকস্মিকভাবে পড়ে গিয়ে আহত হওয়ার পর থেকে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন শাহ আলম। গতকাল সোমবার বিকেলে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম মৃত্যুকালে স্ত্রী, ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights