শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরে বস্তায় ৫০০–৬০০ টাকা বেশি দামে সার বিক্রি জেলা প্রশাসকের কাছে কৃষকদের লিখিত অভিযোগ, সরেজমিন তদন্তের দাবি কুড়িগ্রামে ড্যাবের নতুন কমিটি অনুমোদন। রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধযুগে গড়ে তোলা অনিয়ম ও বহুবিবাহের অভিযোগে সাবেক ওসি মাহবুব, নতুন ঘটনায় চাঞ্চল্য গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ হিলিতে বিপুল পরিমাণ মাদক ও রামদাসহ মামলায় গ্রেপ্তার বহিষ্কৃত পৌর যুবদল নেতা বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সীতাকুন্ড বাঁশবাড়িয়া ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান রতন কুমার নাথ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ
/ ৮ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

​নেত্রকোণায় বসতবাড়িতে হামলা ও লুটপাট অভিযোগ

শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি :

নেত্রকোনা জেলার সদর উপজেলা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পূর্ব পুকুরিয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক বাসিন্দার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো: টিটু মিয়া (৪০) বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগপত্র থেকে জানা যায়, বিবাদীদের সাথে ভুক্তভোগীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে একাধিকবার সালিশ-দরবার হলেও অভিযুক্তরা তা মেনে নেয়নি। এরই জেরে গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকার সময় অভিযুক্ত সিদ্দিক (৫০), বাদশাহ মিয়া (৩৫), সবুজ (৫৫), ফরিদা (৪৫), বকুল মিয়া (৪৫), সাজেদা (৪০), আরাফাত (২৫) ও মোহাম্মদ (৬০) বাঁশের লাঠি, লোহার রড, দা ও রামদা নিয়ে টিটু মিয়ার বসতবাড়িতে হামলা চালায়।

​অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা গালাগালি শুরু করলে ভুক্তভোগী বাধা দিলে বিবাদীরা ঘরের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ঘরে থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ১ নং বিবাদী ছিনিয়ে নেয়। প্রতিবাদ করলে টিটু মিয়া ও তার স্ত্রীকে মারধরের চেষ্টা করা হয়, তবে স্থানীয় সাক্ষীরা এগিয়ে এলে তারা রক্ষা পান।
​পরবর্তীতে অভিযুক্তরা বাড়াবাড়ি করলে ভুক্তভোগীকে খুন করে লাশ গুম করার প্রকাশ্যে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

​এ বিষয়ে ভুক্তভোগী টিটু মিয়া বলেন, “তারা অন্যায়ভাবে আমার ঘরে ঢুকে ভাঙচুর ও টাকা লুট করেছে। আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
​ঘটনার পর ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights