রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান রূপগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার বীরগঞ্জে করিমপুর ফাতেমাতুজ জোহরা (রাঃ) হাসপাতালের সৌজন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প! পলাশবাড়ীতে ১১ দলীয় জোটের পথসভা আধুনিকায়নের মাধ্যমে দলিল নিবন্ধনে স্বচ্ছতা চান সেবাগ্রহীতারা জামায়াতের উদ্যোগে ব্যাক্তিগত অর্থায়নে গুণবতী-পরিকোট সড়কের সাময়িক সংস্কার কাজের উদ্বোধন। মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপণ্যসহ ১০ পাচারকারী আটক। বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.) আধ্যাত্মিকতার শিখরে থেকেও সমাজ সংস্কারে অনন্য অবদান রেখে গেছেন—মাওলানা মুজতবা হাসান চৌধুরী ফুলতলী মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
/ ১২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

বেনাপোলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে পৌর এলাকাকে সুরক্ষা দিতে বেনাপোল পৌর এলাকায় অব্যাহতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় বেনাপোল চেকপোস্ট এলাকায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের বলেন,”আগামী ২১ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী মহোদয় বেনাপোল সফরে আসছেন। উক্ত সফরে বেনাপোল পৌর এলাকার বৃক্ষরোপণ কার্যক্রমের পাশাপাশি এখানকার কাস্টমস, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো নিয়ে তাঁর সাথে আলোচনা হবে।”

তিনি আরও বলেন, বেনাপোল স্থলবন্দরে আধুনিক কোনো হাসপাতাল নেই। এছাড়া কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া সত্ত্বেও ট্রাক টার্মিনাল ও বাস টার্মিনালগুলো এখনো চালু করা হচ্ছে না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোও তিনি মন্ত্রী মহোদয়ের সামনে তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানাবেন।

চলতি বছরে বেনাপোল পৌরসভায় মোট ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান আবু তাহের। এর অংশ হিসেবে ইতিমধ্যে ১০ হাজার বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে। আগামী ৫ বছরে বৃক্ষরোপণের এই কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আহাদ আলীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।
মোবাইল নং:-০১৭২৪-৭৮৪৮৬৬.

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights