
সীতাকুন্ড বাঁশবাড়িয়া ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান রতন কুমার নাথ।
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম জেলা।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৪ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বাবু রতন কুমার নাথ।
রতন কুমার নাথ বর্তমানে সীতাকুণ্ড জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি এবং সীতাকুণ্ড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রতন কুমার নাথ এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন। বিশেষ করে অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে না পারা শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে তিনি ভূমিকা রাখছেন।
এলাকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা ও সহযোগিতার কারণে স্থানীয়দের একটি অংশ তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে দেখতে আগ্রহী বলে জানা গেছে।
রতন কুমার নাথ বলেন, “এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও আশীর্বাদ পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে চাই। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, শিক্ষা, ক্রীড়া এবং অসহায় মানুষের সহযোগিতাকে অগ্রাধিকার দিতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাঁশবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে রতন কুমার নাথের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এলাকাবাসীর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।





