রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শতবর্ষী বৃদ্ধের পাশে ছাত্রদল নেতা, স্থাপন করে দিলেন শৌচাগার-নলকূপ। রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে রাজপাড়া থানায় মামলা গ্রেপ্তার ২ রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান কে জরিমানা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার আমদিয়া ইউনিয়ন নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ই এম মেহেদী হাসান। বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ডেঙ্গুর বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে কুড়িগ্রাম জেলা বিএনপির অভিযান।
/ ৮ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ন

ডেঙ্গুর বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে কুড়িগ্রাম জেলা বিএনপির অভিযান।
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ ,১৯,সেপ্টেম্বর ২৬, শনিবার
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কুড়িগ্রামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা বিএনপি। দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শহরের কালিবাড়ী বটতলা কাপড় মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অভিযানে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক, পুরাতন বাজার সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ আলমসহ যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অভিযানে কালিবাড়ী বটতলা কাপড় মার্কেটসহ আশপাশের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, রোগের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
তারা আরও বলেন, জনস্বাস্থ্য রক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম গড়ে তুলতে হবে। কোথাও পানি জমতে না দেওয়া এবং নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights