শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধামইরহাটে নিষিদ্ধ চারা বিক্রয় মাওয়া নার্সারিতে এবং সাংবাদিকদের মেরে ফেলার হুমকি প্রার্থীর মেলা, নেতৃত্বের পরীক্ষা! রামপালের ইউপি নির্বাচন ঘিরে চেয়ারম্যান-মেম্বার প্রার্থীর তৎপরতা; ভোটারের সামনে যোগ্যতা ও জবাবদিহির প্রশ্ন ঠাকুর গাঁও জেলার পীরগনজ উপজেলায় অংশগ্রহনমূলক উন্নয়ন পরিকল্পনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলে, মৃত্যুশয্যায় সন্তানের অপেক্ষায় বৃদ্ধ বাবা ডেঙ্গুর বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে কুড়িগ্রাম জেলা বিএনপির অভিযান। কুমিল্লায় রেমিট্যান্স উৎসবের উদ্বোধন বেনাপোল পৌরসভায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নড়াইলের লোহাগড়া রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, গ্রেপ্তার ২ নওগাঁর জ্যেষ্ঠ সাংবাদিক সিদ্দিকের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের গভীর শোক প্রকাশ। শ্রীপুর পৌরসভাকে মাদক-সন্ত্রাসমুক্ত নিরাপদ নগরী গড়ার প্রত্যয় নাসিম মন্ডলের
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নড়াইলের লোহাগড়া রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, গ্রেপ্তার ২
/ ২০ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়া
রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার, গ্রেপ্তার ২

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর ধোপাদাহ গ্রাম থেকে রেললাইন ও পল্লী বিদ্যুতের চোরাইকৃত তামার তার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। যার মূল্য দুই লাখ ২৫ হাজার টাকা। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে। এছাড়া চারটি ধারালো রামদা উদ্ধারসহ তারকাটার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধোপাদাহ পূর্বপাড়ার বেল্লাল হোসেন ভূঁইয়ার স্ত্রী জনি বেগম (৩৫) এবং কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে নাজমুল হুদা রিহাদকে (২০) আটক করা হয়েছে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে পদ্মাসেতু রেল প্রকল্প ও পল্লী বিদ্যুতের মূল্যবান ১১ কেভি এবং ৩৩ কেভি তামার তার সংঘবদ্ধ চোরচক্র চুরি করে আসছিল। এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে থানা ও জেলা পুলিশকে অবহিত করে অভিযোগ দায়ের করে।
এ অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার ভোর থেকে পল্লী বিদ্যুতের লোকবলসহ অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। ওইদিন বিকেলে এ অভিযান শেষ হয়। অভিযানের এক পর্যায়ে লোহাগড়া থানার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর কামারপাড়া রেলক্রসিং সংলগ্ন উত্তম সাহার আবাদি জমিতে বিদ্যুতের খুঁটির গোড়ায় বিভিন্ন ধরণের তার চুরির আলামত পাওয়া যায়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাদাহ গ্রামের বেল্লাল হোসেন ভূঁইয়ার বসতঘরে অভিযান পরিচালনা করে পদ্মা রেলওয়ে প্রকল্পের ১১ কেভি এবং ৩৩ কেভি আন্ডারপাসিং কেবলের (তার) মূল্যবান তামার ৯০ কেজি তার, সাদা অ্যালুমিনিয়ামের ২৫ কেজি তার, তামার তারের কালো কাভারের পোড়া-আপোড়া অংশ, তার কাটার বিভিন্ন ধরণের যন্ত্রপাতি, একটি শাবল, চোরাই মালামাল দুমড়ে-মুচড়ে ফেলার লোহার যন্ত্র (দুরমুজ) এবং প্রায় ৮৫ কেজি পুরাতন লোহার রডের টুকরা উদ্ধার করা হয়। এছাড়া বিদ্যুতের তার সংযোগ দেওয়ার জন্য ১৩ কেজি ওজনের একটি লোহার পাত উদ্ধার করা হয়েছে।
এদিকে, অভিযান চলাকালে চোরাইকৃত অন্যান্য তামার তার উদ্ধারের লক্ষ্যে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) শহিদুল ইসলামের ছেলে ধোপাদাহ মধ্যপাড়ার নাজমুল হুদা রিহাদের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় রিহাদের হেফাজতে থাকা বড় আকারের চারটি ধারালো রামদা খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights