রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শতবর্ষী বৃদ্ধের পাশে ছাত্রদল নেতা, স্থাপন করে দিলেন শৌচাগার-নলকূপ। রাজশাহীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে রাজপাড়া থানায় মামলা গ্রেপ্তার ২ রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠান কে জরিমানা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ জন গ্রেপ্তার আমদিয়া ইউনিয়ন নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ই এম মেহেদী হাসান। বেনাপোলে পাসপোর্ট যাত্রীর শরীরে লুকিয়ে রাখা ৮২ গ্রাম স্বর্ণসহ কাস্টমস গোয়েন্দার হাতে আটক বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৫৫০ বোতল ভারতীয় মাদক জাতীয় সিরাপ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- ১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ- গাইবান্ধায় শফিকুর রহমান
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলে, মৃত্যুশয্যায় সন্তানের অপেক্ষায় বৃদ্ধ বাবা
/ ৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পূর্বাহ্ন

পাঁচ বছর ধরে নিখোঁজ ছেলে, মৃত্যুশয্যায় সন্তানের অপেক্ষায় বৃদ্ধ বাবা

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি | ১৯ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৯ নং ভিতরবন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাঝিপাড়া গ্রামের সাধু রামচন্দ্র দাস প্রায় পাঁচ বছর ধরে নিখোঁজ। দীর্ঘদিন ধরে ছেলের কোনো সন্ধান না পেয়ে প্রায় ৯০ বছর বয়সী বাবা শ্রী শরৎচন্দ্র দাস এখন মৃত্যুশয্যায় দিন-রাত ছেলের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাধু রামচন্দ্র দাস বিয়ের পর লালমনিরহাটে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। প্রায় পাঁচ বছর আগে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও দীর্ঘদিনেও তার কোনো সন্ধান পাননি।

এদিকে বয়সের ভারে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন সাধু রামচন্দ্র দাসের বাবা শ্রী শরৎচন্দ্র দাস। বর্তমানে তিনি মৃত্যুশয্যায় রয়েছেন। জীবনের শেষ সময়ে একবার হলেও ছেলেকে চোখের সামনে দেখতে চান তিনি। ছেলে ফিরে আসবে—এই আশায় এখনো পথ চেয়ে আছেন বৃদ্ধ বাবা।

দীর্ঘ পাঁচ বছর ধরে সাধু রামচন্দ্র দাসের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারটির মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিশেষ করে বৃদ্ধ বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ছেলেকে একবার দেখার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠেছে।

পরিবারের সদস্যরা জানান, সাধু রামচন্দ্র দাস বর্তমানে কোথায় আছেন কিংবা তার সঙ্গে কী ঘটেছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে পরিবারের সদস্যদের জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বৃদ্ধ বাবা শ্রী শরৎচন্দ্র দাসের একটাই আকাঙ্ক্ষা—জীবনের শেষ সময়ে যেন একবার হলেও তার নিখোঁজ ছেলে সাধু রামচন্দ্র দাসকে দেখতে পারেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights