রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিনায়কের কার্যালয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ জবিতে ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে শাকিল মাহমুদ বীরগঞ্জে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট অফিস উদ্বোধন রূপগঞ্জে বিস্ফোরক মামলায় মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জন আসামি সাদুল্লাপুরে কৃষি কর্মকর্তাকে জড়িয়ে ফেসবুকে ফটোকার্ড, প্রতিবাদ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিনায়কের কার্যালয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫
/ ৪ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধিনায়কের কার্যালয়
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫
রামু, কক্সবাজার।
*প্রেস রিলিজ*
তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।“প্রেস বিজ্ঞপ্তি”

মোহাম্মদ নুরুল আবছার কক্সবাজার জেলা উখিয়া উপজেলা

*টেকনাফে বন্ধুর খপ্পড়ে মানবপাচারের শিকার ৫ জনকে অক্ষত উদ্ধার ও চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে সিপিসি-১, টেকনাফ*

কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অভিযান চালিয়ে অপহরণ ও মানবপাচার চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে এবং অপহৃত ৫ জন ভিকটিমাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর ২০২৪ বিকেলে ভিকটিমদের টেকনাফ থানার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র সৈকতসহ বিভিন্ন এলাকা ঘোরানোর কথা বলে সিএনজি অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে রাত আনুমানিক ০৮:০০ ঘটিকার সময় আসামি মুন্নার বাড়ীতে রাতযাপনের কথা বলে ভিকটিমদের চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিকটিমদের উপর অমানুষিক শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয় এবং অবৈধভাবে নৌ-পথে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করা হয়।

এ ঘটনায় ভিকটিমের পরিবার গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে এসআরবি-১৫, ব্যাটালিয়ন সদরে একটি লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে র‌্যাব-১৫-এর আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল ০৫:০০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট মেরিন ড্রাইভ রোড সংলগ্ন ‘খনকার পাড়া ঘাট’ এলাকায় অভিযান চালিয়ে ১ জন মূল আসামিকে গ্রেফতার করে এবং অপহৃত ৫ ভিকটিমকে উদ্ধার করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রের অন্যান্য পলাতক আসামিরা পালিয়ে যায়। উদ্ধারকৃত ভিকটিমবৃন্দ হলেন ১. আল আমিন কাউসার (১৮) ২. মো. রাশেদ (২০) ৩. সাকিবুল হাসান সাকিব (১৮) ৪. মো. সাইফুল ইসলাম (১৬) ৫. মো. আব্দুল্লাহ (১৬)।

গ্রেফতারকৃত পাচারকারী সদস্যে মোঃ আনাস @ মুন্না (১৯) টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া (০৭ নং ওয়ার্ড) এলাকার আবদুর রহিম ও হাসিনা আকতার দম্পতির ছেলে।

উদ্ধারকৃত ভিকটিমদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিসহ উদ্ধারকৃত ভিকটিমদের থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত চক্রের অন্যান্য পলাতক এবং অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে

—-স্বাক্ষরিত—-
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক(ল’ এন্ড মিডিয়া)
পক্ষে অধিনায়ক

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights