সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
শিরোনাম:-আবারও দলবদ্ধ (ধ’র্ষ’ণের) শিকার তরুণী গাইবান্ধার‌ সাঘাটায় ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণের অভিযোগ সালথায় পানিতে পড়ে দুই সন্তানের জননীর মৃত্যু যশোরে যুবদল নেতা রাজুর বিরুদ্ধে অফিস কক্ষে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ। নিকলী জনতার হাতে এক মাদক কারবারি আটক, পুলিশের কাছে হস্তান্তর। ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে তিন জন আটকঃ মোল্লাহাটে এক রাতে দুই বাড়ির গোয়াল থেকে ৪ গরু চুরি জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের গাইবান্ধার‌ সাঘাটায় ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণের অভিযোগ পবিত্র ওমরা পালনে সৌদি আরব যাচ্ছেন পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের
/ ১৭ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১২ অপরাহ্ন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

মাত্র একটি সিএনজি। আর সেই সিএনজির দুই যাত্রীর ব্যাগে মিলল মাদকের বড় চালান। জয়পুরহাটের কালাইয়ে অভিযান চালিয়ে ৩ হাজার পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই এলাকায় পৃথক অভিযানে মাদক সেবনের সময় আরও দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের মোসলেমগঞ্জ-কিচক সড়কের টাকাহুত (মধুবন) এলাকায় অভিযান চালিয়ে টাপেন্টাডলসহ দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন—বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত আসলাম হোসেনের মেয়ে শারমিন (২৬) এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পানিতলা এলাকার ছোতরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হেলাল উদ্দিন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোসলেমগঞ্জ-কিচক সড়ক দিয়ে মাদকের একটি বড় চালান কালাইয়ে প্রবেশ করবে। এ খবরের ভিত্তিতে অধিদপ্তরের একটি দল সকাল ১০টা থেকে ওই এলাকায় অবস্থান নেয়।
পরে কিচক থেকে আসা একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় শারমিনের ভ্যানিটি ব্যাগ থেকে ১ হাজার ৬০০ পিস এবং হেলালের সাদা ব্যাগ থেকে ১ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সবমিলিয়ে উদ্ধার করা হয় ৩ হাজার পিস টাপেন্টাডল।
জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাপেন্টাডলসহ ওই দুজনকে আটক করা হয়েছে।
এদিকে, একই এলাকায় পৃথক অভিযানে মাদক সেবনের সময় রুহুল আমিন (৪০) ও ফাহিম হোসেন (২৬) নামে আরও দুজনকে আটক করা হয়।
রুহুল আমিন কালাই উপজেলার টাকাহুত (জগন্নাথপুর) গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে এবং ফাহিম হোসেন একই গ্রামের দামাপাড়া এলাকার আইয়ুব হোসেনের ছেলে।
পরে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ফাহিম হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং রুহুল আমিনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ বলেন, ৩ হাজার পিস টাপেন্টাডলসহ আটক শারমিন ও হেলাল বর্তমানে তাদের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights