ঠাকুর গাঁও জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ

ঠাকুর গাঁও জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
২০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়।
সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের সার্বিক অবস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। জেলার উন্নয়ন কার্যক্রমকে আরও সমন্বিত ও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সদস্যবৃন্দ ও সাংবাদিক বৃন্দ অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





