
ঠাকুর গাঁও সদরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাঃ
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও সদর উপজেলার এসএসসি পরীক্ষা–২০২৬-এ গোল্ডেন A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক মহোদয়।
ঠাকুর গাঁও সদর উপজেলার উপজেলা বির্বাহী অফিসার জনাব মোঃ খায়রুল ইসলাম।
রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করা হয়।
মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের এই সাফল্য তাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমগ্র ঠাকুরগাঁও জেলার জন্য গর্বের।





