রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিনায়কের কার্যালয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ জবিতে ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে শাকিল মাহমুদ বীরগঞ্জে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট অফিস উদ্বোধন রূপগঞ্জে বিস্ফোরক মামলায় মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জন আসামি সাদুল্লাপুরে কৃষি কর্মকর্তাকে জড়িয়ে ফেসবুকে ফটোকার্ড, প্রতিবাদ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগঞ্জে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট অফিস উদ্বোধন
/ ৩ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট অফিস উদ্বোধন

মোয়াজ্জেম সরকার রুবেল প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে হজ ও ওমরাহযাত্রীদের পবিত্র সফর সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট অফিস-২ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে এয়ার টিকিট, ভিসা প্রসেসিং, হোটেল বুকিং, পরিবহনসহ দেশ-বিদেশের বিভিন্ন ভ্রমণসেবা দেওয়ার কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ পৌর শহরের বলাকা মোড় এলাকায় নতুন কার্যালয়টির উদ্বোধন করা হয়। ‘বিশ্বাস, সেবা ও সন্তুষ্টিই আমাদের অঙ্গীকার’ এই প্রত্যয়কে সামনে রেখে অফিসটির কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান মঞ্জুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল কাফি ও ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা বাকি বিল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ মডেল মসজিদের খতিব হাফেজ মাওলানা মতিউর রহমান, কাজই মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মাহতাব উদ্দিন, বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আবু সামা মিঞা (ঠান্ডু), চাকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রেজাউর রহমান খান, প্রবীণ সাংবাদিক মমিনুর রশিদ (শাহীন) মাস্টার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও তরুণ উদ্যোক্তা মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ কলেজ মসজিদের ইমাম মাওলানা হাফেজ সাইফুল্লাহ, বীরগঞ্জ জমজম দারুত তাকওয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল ও বীরগঞ্জ মডেল মসজিদের খাদেম হাফেজ মাওলানা আরিফুল ইসলামসহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হজ ও ওমরাহ সাধারণ কোনো ভ্রমণ নয়, এটি মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত ও পবিত্র সফর। তাই এ সফরে যাত্রীদের সঠিক দিকনির্দেশনা, নির্ভরযোগ্য সেবা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
তারা বলেন, পবিত্র মক্কা ও মদিনায় যাওয়ার স্বপ্ন অনেকের দীর্ঘদিনের। সেই স্বপ্ন বাস্তবায়নে সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির পাশাপাশি বিশ্বস্ত ট্রাভেলস প্রতিষ্ঠানের সহযোগিতা গুরুত্বপূর্ণ। গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলস যাত্রীদের যাত্রার শুরু থেকে দেশে ফিরে আসা পর্যন্ত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে।
উদ্যোক্তারা জানান, শুধু টিকিট বা প্যাকেজ বিক্রি নয়, বরং হজ ও ওমরাহযাত্রীদের আস্থা ও নিরাপদ সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান লক্ষ্য। সততা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও গ্রাহক সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।
অফিস উদ্বোধন উপলক্ষে অক্টোবর ও নভেম্বর মাসের জন্য একাধিক বিশেষ ওমরাহ প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। প্রচারিত তথ্য অনুযায়ী, ডিরেক্ট ইকোনমিক প্যাকেজ ১ লাখ ৫০ হাজার টাকা, ট্রানজিট প্যাকেজ ১ লাখ ৩০ হাজার টাকা, ভায়া আরএইচইউ (VIA RHU) প্যাকেজ ১ লাখ ৪০ হাজার টাকা এবং মিশর+ওমরাহ প্যাকেজ ২ লাখ ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights