রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে চিহ্নিত জুয়ারি মতিন ও মনজুরুলের জরিমানা সহ কারাদন্ড. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিনায়কের কার্যালয় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ জবিতে ভুয়া সাংবাদিকতার আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগকে সহায়তায় সাদমান দিশানের বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়ঃ চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচন: পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে শাকিল মাহমুদ বীরগঞ্জে গ্রিন এয়ার ট্যুরস এন্ড ট্রাভেলসের কর্পোরেট অফিস উদ্বোধন রূপগঞ্জে বিস্ফোরক মামলায় মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জন আসামি সাদুল্লাপুরে কৃষি কর্মকর্তাকে জড়িয়ে ফেসবুকে ফটোকার্ড, প্রতিবাদ নড়াইলে আদালত প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে বিস্ফোরক মামলায় মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জন আসামি
/ ৫ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

রূপগঞ্জে বিস্ফোরক মামলায় মৃত যুবলীগ নেতাসহ ৬৪ জন আসামি

মোঃ মাহবুবুর রহমান,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রায় দুই বছর আগে মারা যাওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি শামীম মাহবুবসহ ৬৪ জনকে আসামি করে বিস্ফোরক ও সহিংসতার মামলা করা হয়েছে।

মামলায় মৃত শামীম মাহবুবকে আসামি করায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে। শামীম মাহবুব উপজেলার তারাব পৌরসভার রূপসীবাগ এলাকার হাবিবুর রহমান ভূঁইয়ার ছেলে।

গত ১৮ সেপ্টেম্বর রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এতে ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার ৩০০ ফুট সড়কসহ বিভিন্ন এলাকায় কয়েকটি ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেন। অপরদিকে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থানার গুতিয়াব এলাকার ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের হইয়া ব্রিজের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণসহ রাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চালান।

এ ঘটনায় রায়হান, মোবারক হোসেন, সিয়াম আহমেদসহ ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় শামীম মাহবুবকে ৬০ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় এ পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শামীম মাহবুবের পরিবার সূত্রে জানা যায়, তিনি ২০২৪ সালের ১৫ নভেম্বর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

মামলার বাদী রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘কম্পিউটারে টাইপিং মিস্টেক হওয়ার কারণে পিতার নামটা ভুল এসেছে। আমরা পরে সংশোধন করেছি।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ মামলা নিয়েছে লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পরে বলতে পারব।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights