মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি বাউফলে মেয়র প্রার্থী রিয়াজ হোসেন পিপিএম এর গণসংযোগ। স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের। ‎বেলকুচি ইউসিসিএ নির্বাচন: সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন মনিরুল ইসলাম সালথায় বিনামূল্যে ২ শতাধিক রোগীকে চক্ষু সেবা: রিপোর্টার্স ক্লাবের প্রশংসনীয় উদ্যোগ বেনাপোল কাস্টমস হাউসে মতবিনিময় ও বৃক্ষরোপন কর্মসুচী পরিদর্শন সভায়,পরিবেশ প্রতিমন্ত্রী: চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে কঠোর বার্তা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত, মেধাবী শিক্ষার্থীর পাশে ছাত্রদল বালিরঘাট মালিক সমিতির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ওষুধের দোকানের আড়ালে অনলাইনে জুয়া ও ইলিশ প্রতারণা
/ ১১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

ওষুধের দোকানের আড়ালে অনলাইনে জুয়া ও ইলিশ প্রতারণা

মো তুহিন মোল্লা
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া ও ইলিশ মাছ বিক্রির প্রতারণার অভিযোগে দুই ভাইসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

তিনি জানালেন, সারা দেশে কিছু অসাধু ব্যক্তি অনলাইনে ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা ও জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে নড়াইল জেলায়ও কয়েকজন ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘নাহিদ ওয়ার্ড’, ‘কলম প্যাকেজিং’, ‘কাকলী ফার্নিচার’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, ‘অনলাইন বিডি’ নামে ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অনেক নিরীহ ও সরলমনা মানুষকে প্রতারিত করে যাচ্ছে।

এদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রবিবার (২০ সেপ্টেম্বর) নড়াইল জেলা ডিবি ও থানা পুলিশ নড়াইলের লোহাগড়ার ঝামারঘোপ বাজারের মা ফার্মেসিতে অভিযান চালিয়ে অনলাইন জুয়াড়ি ও অনলাইন প্রতারকদের মূলহোতা মাগুরার মোহাম্মদপুরের কলাগাছি গ্রামের আজাদ মোল্যার ছেলে ফরহাদ হোসেন (২৬) ও তার ভাই ফরিদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করে। ফরহাদ ওষুধ দোকানির আড়ালে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া ও ফেসবুকে ইলিশ মাছ বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছিল।

এ ছাড়া ফরহাদ হোসেনের অন্যতম সহযোগী নড়াইলের লোহাগড়ার লাহুড়িয়া ডহরপাড়ার রবিউল ইসলামের ছেলে সজীব হোসেন (৩০), একই উপজেলার গোবিন্দপাড়ার প্রহ্লাদ মজুমদারের ছেলে প্রসেনজিৎ মজুমদার (৩০), চরঝামারঘোপ গ্রামের শাহাদাৎ মোল্যার ছেলে জমির মোল্যা (৪৫), কালিনগর গ্রামের মিন্টু মোল্যার ছেলে লাহু মিনহাজ (২৪), ওই গ্রামের (কালিনগর) বীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বিবেক বিশ্বাস (২৫), মাগুরার মোহাম্মদপুর উপজেলার কলাগাছি গ্রামের মহামিন মোল্যার ছেলে আলাউদ্দিন মোল্যা (২৮) এবং ওই গ্রামের (কলাগাছি) সাখাওয়াত মোল্যার ছেলে নাজমুল মোল্যাকে (২৬) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আরও জানালেন, নয়জনকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অনলাইন জুয়া ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন অ্যাপসের ব্যবহার ও ই-ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী ও মোস্তাফিজুর রহমান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আলাউদ্দিনসহ পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights