
দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বায়েজীদ আহমদের ওমরাহ গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে অবস্থিত দূর্লভপুর মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা বায়েজীদ আহমদের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে এক বিশেষ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব রফিক আহমদ।
অনুষ্ঠানে ওমরাহগামী সুপার মাওলানা বায়েজীদ আহমদ বক্তব্য প্রদানকালে পবিত্র ওমরাহ পালন সফর যেন সুচারু ও কবুল হয়, সে জন্য সকলের কাছে আন্তরিক দোয়া ও শুভকামনা প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান আহমদ, শিক্ষক অজিত মনি দাসসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল গফুর, জনাব সিদ্দেক আলী, জনাব সিরাজ মিয়া ও জনাব আব্দুল ওয়াহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মাওলানা বায়েজীদ আহমদের পবিত্র ওমরাহ পালন সফর, শারীরিক সুস্থতা এবং মাদ্রাসা ও দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





