বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্ব প্রবীণ দিবস পালিত ভেড়ামারাই। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে ৬ নতুন বিভাগ, মিলল ইউজিসির প্রাথমিক অনুমোদন ফাঁদ পেতে বক শিকার, পীরগঞ্জে দুই যুবকের এক বছর করে কারাদণ্ড নেকমরদে মায়ের অভিযোগে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড শিবগঞ্জে মাদক মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি ফেরদৌস গ্রেপ্তার ক্যাফেটেরিয়ার খাবারের মান ও সার্বিক পরিবেশ পরিদর্শনে শাবিপ্রবি ভাইস চ্যান্সেলর। আয়শা আইন-উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির অনুষ্ঠান, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ০১ জনের তিন মাসের কারাদণ্ড প্রদানঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীর মোবাইল চুরি, দোকান কর্মচারী আটক
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন।
/ ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন

সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসায় সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

প্রাচীনতম দ্বীনি দরসগাহ ঐতিহ্যবাহী সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার হুসাইনিয়া ছাত্র সংসদের উদ্যােগে আলিম ১ম বর্ষের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠান গতকাল ৩০ সেপ্টেম্বর, বুধবার বাদ যুহর মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ ও জিএস মো. লায়েক আহমদ এর যৌথ সঞ্চালনায় সূচিত অনুষ্ঠানে কালামে পাক থেকে তেলাওয়াত করেন নবীন শিক্ষার্থী হাফিজ জাকওয়ান আহমদ, না’তে রাসূল ﷺ পরিবেশন করেন মারজান রুহী, শুভেচ্ছা বক্তব্য রাখেন হুসাইনিয়া ছাত্র সংসদের ভিপি লায়েক সোহাগ।
মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হযরত মাওলানা ছালেহ আহমদ বেতকোনীর সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির নসীহত ও সবক প্রদান করেন উস্তাযুল উলামা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা শফিকুর রহমান ছাহেব পাকিছিড়ি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসার গভর্ণিং বডির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান ছাহেব। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদরাসার ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন সৎপুর কামিল মাদরাসা এতদঞ্চলে দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা। এই দরসগাহ প্রতিষ্ঠালগ্ন থেকে দ্বীনি শিক্ষার আলো জ্বালিয়ে আসছে বৃহত্তর সিলেটে। আমরা বিশ্বাস করি এই দরসগাহর সুনাম, ইতিহাস ও ঐতিহ্য তোমাদের মাধ্যমেই অর্জিত হয়। আমরা আশা রাখবো তোমাদের ইলমি এবং আমলি তারবিয়াতের মাধ্যমেই সে সুনাম অব্যাহত থাকবে।
সবক প্রদান অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা রশিদ আহমদ চৌধুরী, প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সহকারী অধ্যাপক (বাংলা) আলীনুর হুসেন বিপ্লব, প্রভাষক (রাষ্ট্রবিজ্ঞান) শাহিদুল মুরসালিন, প্রভাষক (হাদিস) মাওলানা সুহেল রানা।
আসাতিযায়ে কেরামের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাদ্দিস মাওলানা গোলাম মওলা, সহকারী অধ্যাপক (ইংরেজি) জনাব বিল্লাল হোসাইন, প্রভাষক (আরবি) মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, হাফিজ মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সাইয়ীদ হুসাইন চৌধুরী, মাওলানা জুনাইদ আল হাবীব, সিনিয়র শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শামীম আহমদ, ইবতেদায়ি প্রধান মাওলানা মোহাম্মদ আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব আতাউর রহমান, হুসাইনিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা আব্দুল মুকিত জুমান, মাওলানা মুহাম্মদ ইউসুফ খান, সাবেক শিক্ষার্থী মাওলানা ফারুক আহমদ, সৎপুর কামিল মাদরাসা তালমীযের সভাপতি শেখ দিলোয়ার হুসাইন, হুসাইনিয়া ছাত্র সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম, এজিএস গিয়াস উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সহ-প্রচার সম্পাদক রিদ্বওয়ান আহমদ চৌধুরী, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক সাইদুর রহমান রিপন, শিক্ষা ও আইসিটি সম্পাদক আলাউদ্দিন, সেমিনার সম্পাদক শিপলু মিয়া, সহ-সেমিনার সম্পাদক জাকির হুসাইন, মিজানুর রহমান রায়হান, পাঠাগার সম্পাদক হুমায়ুন আহমেদ চৌধুরী প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights