সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
লুৎফর রহমান খান এল.আর. খান ছিলেন টাঙ্গাইল জেলার নাগরপুরের কৃতী সন্তান, প্রখ্যাত রাজনীতিবিদ, মন্ত্রী ও সমাজসেবক। সাকছি সৈয়দ বাড়ি উচ্চ বিদ্যালয়ের এস এসসি ২০২৬- কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান পলাশবাড়ীতে ৩০ কিলোমিটার সড়কে গাছ লাগানোর উদ্যোগ, সংরক্ষণ নিয়ে উঠছে নানা প্রশ্ন ৪ অক্টোবর ২০২৬ইং তারিখে বিসিক এর আয়োজনে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হকঃ তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন ঠাকুর গাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর প্রচারনায় মির্জা ফয়সাল আমীনঃ ঠাকুর গাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর প্রচারনায় মির্জা ফয়সাল আমীনঃ রুপগঞ্জের আগামী সবুজের ছোঁয়ায় গড়ার উদ্যোগ জবি এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা পলাশবাড়ীতে ৩০ কিলোমিটার সড়কে গাছ লাগানোর উদ্যোগ, সংরক্ষণ নিয়ে উঠছে নানা প্রশ্ন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা
/ ৪ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

জবি এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা

ইমতিয়াজ, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী চত্বর’ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

রবিবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় জবির আধুনিকায়নকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ডিএসসিসি এই মিলনায়তন সংস্কার ও আধুনিকায়ন করে।

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের ওপর অর্পণ করার ঘোষণা দেন। তিনি বলেন, “সিপাহি বিপ্লবের স্মৃতিবিজড়িত বাহাদুর শাহ পার্কের মতো একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকতে পারে না। এটি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।”

এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ধূপখোলা মাঠ যথাযথভাবে বরাদ্দ দেয়ার ঘোষণা দেন। এছাড়া পুরান ঢাকাকে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বিপ্লব গড়ে তুলতে জবিকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের আচরণ সাধারণ মানুষ অনুসরণ করে। ডেঙ্গু প্রতিরোধ এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধে সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। ঢাকা শহরকে বাঁচাতে শিক্ষার্থীদেরই এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights