মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক: সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন। নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক: ‘জালালাবাদ সিটি পার্ক’ হবে নগরবাসীর বিনোদন ও শরীরচর্চার নতুন ঠিকানা: সিসিক প্রশাসক। শ্রীবরদী উপজেলা ওলামা দলের কমিটি গঠিত বিশ্বনাথের তেঘরীর কৃতিসন্তান অ্যাডভোকেট শামিম আহমদ অতিরিক্ত সরকারি কৌঁসুলি পদে উন্নীত। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ, লিফলেট বিতরণ ও ব্লিচিং পাউডার ছিটানো বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জবির ইউট্যাবের বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানালেন সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ প্রধান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেন গাঁও ইউনিয়নে মাদকব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ডঃ চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রুপগঞ্জের আগামী সবুজের ছোঁয়ায় গড়ার উদ্যোগ
/ ১১ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

রুপগঞ্জের আগামী সবুজের ছোঁয়ায় গড়ার উদ্যোগ

সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টারঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর কাফেলা ইসলামী যুব সংঘ। ‘সবুজের ছোঁয়ায় গড়ি সুন্দর আগামী’ স্লোগানে রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী উপজেলা সদরের থানা ভবন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ ৬ সমাজের সামাজিক কবরস্থান, ঈদগাহ মাঠ ও রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদ আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে অংশ নেন স্বেচ্ছাসেবীরা। এ সময় উপস্থিত থেকে তাঁদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন রূপগঞ্জ বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক কাউছার আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিচ্ছন্ন সমাজ গড়তে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই উদ্যোগের মাধ্যমে এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং পরিচ্ছন্নতার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

মাওলানা মুফতি মোসলে উদ্দিন সালেহি বলেন, ইসলাম পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণের প্রতি গুরুত্ব দিয়েছে। গাছ লাগানো সদকায়ে জারিয়ার একটি উত্তম মাধ্যম। একটি গাছ থেকে মানুষ, পশুপাখি ও পরিবেশ উপকৃত হলে এর সওয়াবও অব্যাহত থাকে। তাই নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখা এবং বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। আলোর কাফেলার এ উদ্যোগ আল্লাহ কবুল করুন এবং অন্যদেরও এ ধরনের কল্যাণমূলক কাজে উৎসাহিত করুন এটাই আমাদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights