বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পূর্বাচল মূল আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবিতে মহা সড়কে অবস্থান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে ইয়াবাসেবনকারীকে ০৩ মাসের কারাদণ্ডঃ নাগরপুরে এমপি লাভলুর নির্দেশে পূজা উদযাপন ফ্রন্টের মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়। ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন আগিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী গোলাপ মিয়া জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ, কুষ্টিয়া ভেড়ামারাই পানের বরজ পু*ড়ে ছা*ই, ক্ষ*তি পরিমাণ প্রায় ২ লাখ টাকা। চৌদ্দগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান উপহার জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক: সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন।
/ ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ন

টুকের বাজারে সড়ক-ড্রেনেজ ও মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক: সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একটি সুন্দর ও পরিকল্পিত নগর গড়ে তুলতে নগরীর প্রতিটি এলাকার সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ সব অবকাঠামো পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। এ জন্য সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের টুকের বাজার এলাকায় মসজিদ, বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক মসজিদ, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়তে চাই। নগরীর প্রতিটি সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামো পরিকল্পিত উপায়ে গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে নগরের সব এলাকায় প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সরেজমিনে দেখার জন্যই বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করা হচ্ছে। পরিদর্শনের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সিলেট জেলা বিএনপির সহসভাপতি শহীদ আহমদ, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনাম হোসেন মেম্বার, সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন, টুকেরগাঁও জামে মসজিদের সদস্যসচিব নোমান আহমদ, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মালেক মিয়া, ৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক আলী আহমদ, হাফিজ কাজী জুনাইদ, শাহজাহান, কাজী আহমদ শিবলী, পীরপুর জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লি নেওয়াজ উদ্দিন, মালাই মিয়া, নয়াগ্রাম যুব কমিটির সভাপতি আব্দুস সালাম, আবুজর গৌছ, শাহজালাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাসুম আহমদ, তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, শাহাবুদ্দিন, পীরপুর গ্রামের মুরুব্বি শাহান উদ্দিন, শাহাব উদ্দিন, জয়নাল মিয়া, টুকের গ্রামের মুরুব্বি ও সাবেক মোতাওয়াল্লি করিম মিয়া, মুরাদ মিয়া, সিলেট জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক শাহীন আলম, হাজী দুলাল, জুনেদ, আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights