বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চাঁদগ্রাম গোরস্থান মাদ্রাসাই দুই ছাত্র হিফজ খতম ও অভিভাবক সমাবেশ মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঐক্যবদ্ধ রাজশাহী প্রেসক্লাবের সাংবাদিকরা। ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়ঃ পূর্বাচল মূল আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দের দাবিতে মহা সড়কে অবস্থান ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে ইয়াবাসেবনকারীকে ০৩ মাসের কারাদণ্ডঃ নাগরপুরে এমপি লাভলুর নির্দেশে পূজা উদযাপন ফ্রন্টের মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়। ওছখালী পুরান বাজারে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভা মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন আগিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদ প্রার্থী গোলাপ মিয়া জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় দক্ষিণ গফরগাঁওয়ে আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি দীন মোহাম্মদ,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পুকুরে মিলল অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
/ ২০ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ন

পুকুরে মিলল অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

মোঃ নুর আলম সিদ্দীক
জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে মোছা. কাসমিরা (প্রায় ২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ৮ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বাড়ির পশ্চিম পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কাসমিরা ওই এলাকার মো. এস্তাজুল ও মোছা. আলোকা দম্পতির মেয়ে। তার স্বামী আবু হাসান মুনা (২২)। তিনি বড় পলাশবাড়ী এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক।

স্থানীয়রা জানান, কিছুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কাসমিরার কথা-কাটাকাটি চলছিল। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, মরদেহটি পুকুরের পাশে পাওয়া গেলেও পুকুরের পানি ঘোলাটে বা নাড়াচাড়ার কোনো চিহ্ন দেখা যায়নি বলে দাবি করেছেন স্থানীয়দের অনেকে। এ কারণে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, কাসমিরাকে হত্যা করে রাতে মরদেহটি পুকুরপাড়ে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম জানান, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। সঠিক তদন্তের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights