রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ফরিদপুরের নগরকান্দা ও আলফাডাঙ্গায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিল ও তদন্তের দাবি কুড়িগ্রাম পৌরসভার জয়জয়কার, জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন! কুলতলিতে ১৯০টি সৌর পথবাতির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মাননীয় বনমন্ত্রী শ্রী মনোজ কুমার ওরাং দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ভোটের প্রচারণায় আড়াল জুলাই স্মৃতিস্তম্ভ, ঠাকুরগাঁওয়ে ক্ষোভ ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক শার্শা উপজেলার ৩২টি দুর্গাপূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের আর্থিক অনুদান প্রদান ও সার্বিক নিরাপত্তার আশ্বাস
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
/ ৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

দুর্গাপূজায় সম্প্রীতি ও মানবতার বার্তা, কুড়িগ্রামে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা:
ধর্ম যার যার, মানবতা সবার—এই চেতনাকে ধারণ করে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে রামকৃষ্ণ আশ্রম। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর পালপাড়ায় আশ্রমের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এবং কুড়িগ্রাম জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ উদ্যোগের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এ ধরনের মানবিক কর্মসূচি উৎসবের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমাজে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখে।
ধর্মীয় উৎসবের মূল সৌন্দর্য মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও কল্যাণের চেতনায়। সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ মানবিক মূল্যবোধকে আরও সমৃদ্ধ করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights