
কুড়িগ্রামে শিক্ষানবিশ এএসপি আসাদ আহম্মেদ রনিকে বিদায় সংবর্ধনা
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা
কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার স্মৃতি নিয়ে বদলিজনিত কারণে নতুন কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি। তাঁর কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনাকে শুভকামনা জানিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিদায় সংবর্ধনা।
রোববার (১১ অক্টোবর ২০২৬) দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা ও বিদায় জানান কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম বিদায়ী সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বিদায় সংবর্ধনায় নতুন কর্মস্থলে তাঁর পেশাগত জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। শিক্ষানবিশকালীন কর্মনিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভকামনা জানানো হয়।
কর্মস্থল বদল হলেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা, সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সৌহার্দ্য এবং কর্মজীবনের স্মৃতি থেকে যায় দীর্ঘদিন। নতুন কর্মস্থলে মোঃ আসাদ আহম্মেদ রনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে জনসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।





