বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ রাণীশংকৈলে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়ঃ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সাদুল্লাপুরে গ্যাসের বাজার তদারকিতে মোবাইল কোর্ট, সতর্ক ব্যবসায়ীরা সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ
/ ১৭ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

ত্রয়োদশ জাতীয় সংসদের ০৩ নং ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মানিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ। উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম এবং ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন।

পরবর্তীতে, ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে প্যানেলভুক্ত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সম্মানিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোঃ সানাউল্লাহ (অব.)। সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ।

সভাসমূহে আসন্ন নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি আচরণবিধির যথাযথ প্রতিপালন, গুজব ও অপতথ্য প্রতিরোধ, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনি দায়িত্ব পালনে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া নির্বাচনি অপরাধ প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি এবং অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণের পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights