বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ রাণীশংকৈলে উপজেলা দূর্যোগ ব্যবস্হাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাষ্টার (এসওডি) সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়ঃ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জনসচেতনতামূলক কর্মসূচি নাগরপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এমপি লাভলু চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ অনুষ্ঠিত পলাশবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সাদুল্লাপুরে গ্যাসের বাজার তদারকিতে মোবাইল কোর্ট, সতর্ক ব্যবসায়ীরা সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
/ ২০ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও অনিয়মের দায়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করা, ব্যবসায়িক অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় বাগআঁচড়া বাজারে অভিযানে প্রায় ১০টি মুদি ও শিশু খাদ্যের দোকান তদারকি করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় মা স্টোরকে ১০ হাজার টাকা এবং ৩৮ ধারায় শহিদুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভোক্তাদের ন্যায্য অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights