রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ধর্ম যার যার, রাষ্ট্র সবার,কুড়িগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে সোহেল কায়কোবাদ। ভেদরগঞ্জের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ছয় জেলে আটক স্বামীকে ডিফোর্স না দিয়ে,পরোকিয়া প্রেমিক কে বিয়ে করে নতুন সংসার পেতেছেন তালতলির মেয়ে খাদিজা। কালিয়াকৈরে ঢালজোড়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যবিপ্রবির নারী ফুটবলদলের ফাইনাল বর্জন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের অভিযোগ। কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ কোটালীপাড়ায় সপ্তমীতেই মন্দির পরিদর্শন করলেন এমপি এসএম জিলানী ডা. তাহের এমপি’র পক্ষ থেকে মুন্সীরহাটের হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু. ঠাকুর গাঁও জেলা প্রশাসনে উদ্যোগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড২০২৬ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ঃ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক: ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা।
/ ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন

আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক:
ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা।

আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি

সিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নগরের দাড়িয়াপাড়ায় শ্রী শ্রী রক্ষা কালী বাড়িতে আয়োজিত বস্ত্র বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অন্যতম বৃহৎ ধর্মীয় ও সামাজিক উৎসব। এ উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। নগরের পূজামণ্ডপগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সড়কবাতি সচল রাখা এবং মশক নিধনসহ প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিসিকের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির সমাজ গড়ে তুলতে চাই। দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব যাতে মানুষ নিরাপদে ও আনন্দের সঙ্গে পালন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সিলেটের ধর্মীয় সম্প্রীতির যে সুনাম রয়েছে, তা ধরে রাখতে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধাবোধের কোনো বিকল্প নেই। ধর্মীয় পরিচয়ের ভিন্নতা আমাদের বিভক্ত করে না; বরং সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের আরও ঐক্যবদ্ধ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক কানন কান্তি দাশ। সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ এবং জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাশ।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের পক্ষ থেকে অতিথিরা সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Verified by MonsterInsights